Search

Showing posts with label Bengali Fiction. Show all posts
Showing posts with label Bengali Fiction. Show all posts
আমি এই সিনেমার প্রিমিয়ারে ছিলাম। সেইজন্য যে রিভিউ লিখছি তা নয়, ছবিটা এ রকমই যে দেখার পর লিখতে এমনিতেই ইচ্ছে হতো। এ সিনেমার প্রতি আগ্রহের সাথে জড়িয়ে আছেন সবার প্রিয় লতিফুল ইসলাম শিবলী ভাই। তাকে সবাই গীতিকার হিসেবে চিনলেও আমার কাছে তার আলাদা একটা পরিচয় আছে। শিবলী ভাই ট্রাস্টেড ব্রিলিয়ান্ট। ‘পদ্ম পাতার জল’র কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ তার। পরিচালনা করেছেন তন্ময় তানসেন। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ইমন ও বিদ্যা সিনহা মিম। শহীদুজ্জামান সেলিম ও তারেক আনামের মতো প্রতিভাবান অভিনেতা আছেন। আছেন মিরাক্কেলখ্যাত আবু হেনা রনি।
আবারও রবীন্দ্রনাথ, আবারও ঋতুপর্ন। সাথে প্রসেঞ্জিত এবং যিশু। রাইমা , রিয়া দুই বোন এক মুভিতে এবং বিপরীত অভিনয় শিল্পী। নোউকাডুবি যারা পড়েছেন তারা জানেন একটু সাদাসিধে হলেও গল্পটা কত অসাধারন। আর ঋতুপর্নের ছোয়ায় মুভিটিতে এসেছে নতুন প্রান। যদিও যুগের তালে ঋতুপর্ন মুভিটিকে আডভেন্স আকারে প্রকাশ করেছেন। সেক্ষেত্রে রবীন্দনাথ থেকে অনুপ্রনিত বলা চলে। ঘটনার মাড়প্যাচে, মুভির মাঝপথে মুভি এত জমে ওঠে, সত্যি হা করে গেলার মত। আমার দেখা সেরা ১০ মুভির এটা একটা। এবং অন্যতম। নিজের অনিচ্ছায় বাবার ইচ্ছায় বিয়ে করতে বাধ্য হয় রমেশ। । অথচ শহরে তার প্রেয়সী তারই অপেক্ষায় খেলাঘর নির্মান করছে। ঝড়ের কবলে নৌকডুবি এড়িয়ে বউ নিয়ে শহরে এসেও সে ভুলতে পারেনা তার প্রেয়সীকে। দমিয়ে রাখতে না পেরে সবকিছু লুকিয়ে তার প্রেয়সী হেমাকে সে বিয়ের প্রস্তাব দেয়। হেমা রাজি !!! 

অনেক হলো সমালোচনা। এবার ক্ষ্যান্ত দিব তাহলে। যারা ভাবে তারা ভাবতেই থাকে। ভাবনার শেষ নেই। ভেবে কাজ করাটাই আমার উদ্দেশ্য। বাংলা ফিল্ম কেন আমাদের মন মত হচ্ছেনা ? কি করলে এর শেষ মিলবে। আসুন সমাপ্তি বের করি, বন্ধ করি বাজে সমালোচনা।
কবিগুরু বলেছেন, উপদেশ দেওয়া সহজ, কঠিন হলো উপায় বের করা।
অডিয়েন্স কি চায় ?
বাংলা ফিল্মে   তা আছে কিনা ?
থাকলে কতটুকু ?
কিভাবে আনা যেতে পারে ?
আমরা কি আনতে বাধ্য করতে পারিনা ?
অডিয়েন্স কি চায় ?

সেরা জুটির কথা উঠলেই উত্তম সুচিত্রার নাম যে কেউ আগে বলবে। কেন ? কারন মুভি দেখলেই বোঝা যায়। এত জোশ ক্যামেষ্ট্রি। সত্যিই রেয়ার !!!
ইদানিং উত্তম সুচিত্রার কিছু মুভি দেখা হয়েছে। একটা একটা করে সিবগুলো মুভির রিভিউ দিয়ে দিব। ডাউনলোড লিঙ্কসহ। ডাউনলোড লিঙ্ক নিয়ে চিন্তার কিছু নেই। আমার কাছে সব সংগ্রহ করা আছে। দরকার পরলে আপ্লোড করে দিব।
আজ আমাদের কথা হবে উত্তম-সুচিত্রার একটা মুভি যার নাম বিপাশা। নায়িকা ভিত্তিক মুভি হলেও নায়কের চরিত্রের গুরুত্ত্ব বেশি। পুরোনো মুভি দেখে যারা নাক কোচকান তাদের জন্য আমার কিছু সাজেশন আছে। সেই বিষয়েও আগামীতে লিখবো। যাই হোক কাহিনি হালকা জেনে নেই।



কোলকাতার ফিল্ম বরাবরই একটু ভারি ভারি হয়। বিশেষ করে আর্ট ফিল্মগুলো বেশ প্রশংসনিয়। আমি তুমি আর ন্যাকামির যুগ কোলকাতার শুরুতেও ছিলনা এখনও নেই। মাঝে কিছুদিন এসেছিল । আর অঙ্কের এই পর্যায়ে কোলকাতার ফিল্মগুলো বেশ দেখা হয়। এই ফিল্মটা ডাউনলোড করা ছিল কিন্তু দেখা হয় নাই। আজ দেখে ফেললাম। রিভিউ লেখার কোনো ইচ্ছা ছিলনা কিন্তু এক ফেসবুক বন্ধুর জন্য লেখা।

মুভিটি পরিচালনা করেছেন অঞ্জন দত্ত। তার কথায় পরে আসছি। অভিনয় করেছেন পরমব্রত,রুদ্রনীল এবং শাশ্বত চক্রবতী । পরমব্রত এবং রুদ্রনীল দুজনেই টলিঊডের বেশ ঝুনা প্লেয়ার। সেরা ১০ এর নাম বললে ওদের প্রথম দ্বৃতীয় স্থানে রাখার চেষ্টা করবো।


বাংলাদেশের চলচ্চিত্র' বলতে অবিভক্ত বঙ্গ (১৯৪৭ পর্যন্ত) থেকে শুরু করে পূর্ব পাকিস্তান এবং ১৯৭১ সালের পর স্বাধীন বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে বোঝায়। অবিভক্ত বাংলার চলচ্চিত্র অংশটুকু স্থান-কাল বিচারে এই নিবন্ধ এবং পশ্চিমবঙ্গের চলচ্চিত্র নিবন্ধে আলোচিত হবে। অবিভক্ত বঙ্গের যে চলচ্চিত্রগুলোর সাথে পূর্ব বঙ্গের সম্পর্ক ছিল সেটুকুই এখানে আলোচিত হবে।