Search

Showing posts with label Analysis. Show all posts
Showing posts with label Analysis. Show all posts
অনেক হলো সমালোচনা। এবার ক্ষ্যান্ত দিব তাহলে। যারা ভাবে তারা ভাবতেই থাকে। ভাবনার শেষ নেই। ভেবে কাজ করাটাই আমার উদ্দেশ্য। বাংলা ফিল্ম কেন আমাদের মন মত হচ্ছেনা ? কি করলে এর শেষ মিলবে। আসুন সমাপ্তি বের করি, বন্ধ করি বাজে সমালোচনা।
কবিগুরু বলেছেন, উপদেশ দেওয়া সহজ, কঠিন হলো উপায় বের করা।
অডিয়েন্স কি চায় ?
বাংলা ফিল্মে   তা আছে কিনা ?
থাকলে কতটুকু ?
কিভাবে আনা যেতে পারে ?
আমরা কি আনতে বাধ্য করতে পারিনা ?
অডিয়েন্স কি চায় ?


যারা আমার ব্লগ পড়েন তারা মাত্রই জানেন যে আমি পিওর ড্রামা খুব পছন্দ করি। যদিও ক্রাইম ড্রামাই আমি বেশি দেখি কিন্তু পিওর ড্রামা আমার সবথেকে প্রিয়। বাংগালির ছেলে, বড় হয়েছি আকাশ,বাতাসের সংস্পর্শে, পরিমিত আবেগ এবং খুব কাছ থেকে ছুটতে থাকা মানুষের ঘামে জীবনের লবনাক্ত স্বাদ পেয়েছি। যুক্তির এ পর্যায়ে পিওর ড্রামা ভালোলাগা কি স্বাভাবিক না।
এর আগে আমি একবার ড্রামা জেনার ভিতর ও বাহিরের কথা বলেছি। এবং আমার পছন্দের সেরা কিছু ড্রামা মুভির কথাও উল্লেখ করেছি। পোষ্টটি এখানে

ড্রামা পরিচিত সাধারনত মানুষের জীবনের ভার্চুয়ান সংস্করন হিসেবে। তারমানে বুঝতে পারছেন ?
ড্রামা ফিল্ম একমাত্র জীবনের কথা বলে। পরিস্কার জীবনের ফলাফল। সত্যিকার অর্থে জীবনধারন ও এর কর্মকর্তাদের সমালোচনাই হলো ড্রামা সংগা।
ক্রাইম,ড্রামা। আমার খুব পছন্দের একটা জেনার। মনমুগ্ধ হয়ে এই মুভিগুলো উপভোগ করার জন্যই। 
সাধারনত মুভিগুলো সত্যিকার কাহিনি অবলম্বনেই করা হয়। যাতে করে ব্যাপারটা আর সুন্দর করে মানুষের কাছে উপস্থাপন করা যায়। নিয়মিত বের হছে অজস্র ক্রাইম, ড্রামা ফিল্ম  । কোটিদের ভিড়ে City of God বেচে থাকা একটা জিনের মত। সপ্তাহ হলো দেখলাম। এরকম অসাধারন ইন্টারটেইনমেন্ট খুব কম মুভিতেই পেয়েছি। ২ ঘণ্টার মুভি চোখের পলকে সময় গিললো। টেনে ছেচড়ে নিয়ে গেল ব্রাজিলে, একটা নষ্ট সময়ে, অরক্ষিত পরিবেশ এবং অসম্মানের দেশে।

A Clockwork Orange !!! ধ্রুপদী সঙ্গীত,ধর্ষণ ও অতিমাত্রায় সহিংসতা এর মূল আকর্ষন। 

Stanley Kubrick এর পরিচালনা, Malcolm McDowell এর অভিনয় আর টানটান কাহিনির সমন্বয়ে এটা একটা টাইমবোম্বে পরিনত হয়েছে। কিছু মুভি থাকে যার কোনো তুলনা হয় না। এটা সেরকমেরই একটা মুভি। আমার দেখা সেরা মুভিগুলোর একটি এটি। ব্যক্তিগতভাবে একে আমি রেটিং দিব ৯.৫ ।

এটি প্রধান চারটা শাখায়   অস্কার নোমিনেশন পেলেও জিওততে পারেনি। সেবার অস্কার ঘরে নিয়েছে The French Connection

যাই হোক, কিছু মুভি আছে যা আলোচনার অন্তহিন। মানে যা নিয়ে ঘন্টারপর ঘন্টা আলোচনা করা যায়। এটা সেরকম একটা মুভি।


এই মুভি সকলের, যারাই বাস করে পরিবারে, মেনে চলে সমাজ ও নিয়ম। এই মুভি তাদের যারা নিয়মের বিপরীতে স্বাধিনতার গান গায়। এই মুভি সকলের আবার সকলের।
এই মুভি বিশেষ করে তাদের জন্য যারা মনে করেন মুভি মানে আর্ট, মুভি মানে প্রতিচ্ছবি, মুভি মানে শিক্ষা, মুভি দিয়ে জীবন গড়া সম্ভব।
এই মুভি তাদের জন্য যারা মনে করেন মুভি মানে ফালতু টাইমপাস। আকাম এবং সময়ের সবথেকে বড় অপচয়। এবার ধারনা পালটান ।