Search

Showing posts with label Thought. Show all posts
Showing posts with label Thought. Show all posts
আমার খুব মায়া লাগে অথবা বলা যায় আমি খুব আহত হই যখন দেখি কেউ হল প্রিন্ট, প্রি ডিভিডি প্রিন্ট কোন মুভি দেখছে।
এতে মুভিটাকে অপমান করা হয়, যে জিনিসটার নাম মোশন পিকচার, যে জিনিসটা তৈরী হয়েছে দেখানোর জন্য সেটা ওরকম প্রিন্ট কিভাবে দেখে মানুষ ?


আমি একবার ট্রাই করলাম। বিশ্বাস করুন এতে সিনেমার আবেদন কমে যায়। সিনেমার যে আসল চেহারাটা, সিনেমার যে ব্যক্তিক্ত সেটা নষ্ট হয়ে যায়। ঝকঝকা প্রিন্টের সিনেমাগুলোর মেজাজ অন্যরকম থাকে। প্রিন্ট যত ভালো হবে, ব্যক্তির মনযোগ তত কড়া হবে। তাতে সিনেমার সাথে মানুষের যোগাযগে সুবিধা হয়।
২০১২। আজ থেকে গুনে গেলে প্রায় দুই বছর আগেই আমি এই ব্লগে লেখা ছেড়ে দিয়েছি। অন্য কোন ব্লগে লিখেছি তা কিন্তু নয়। আসলে জীবনটাকে একটু খাড়া করবার জন্য এই সাময়িক বিরতি। সাময়িক বলছি এ জন্য যে শেষমেশ ফিরেতো এসেছি। লেখালেখির সাথে সম্পর্ক না থাকলেও সিনেমার সাথে সম্পর্ক নেই এটা হয়নি। এ দুবছরে অনেক দেখেছি। অনেক কথা জমে আছে মাথার মধ্যে। ধীরে ধীরে সব এই ব্লগে চলে আসবে।